ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস
Where Financial Challenges Meet Compassionate Solutions
ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (Initiative for Students) একটি শিক্ষামূলক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংস্থা, যার মূল লক্ষ্য মেধাবী-স্বপ্নচারী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে আলোর মশাল হয়ে তাদের আর্থিক সহযোগিতাসহ সার্বিক বিষয়ে পাশে থাকা।
লক্ষ্য ও উদ্দেশ্য
সংস্থার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নরূপ:
- আর্থিক সহযোগিতা প্রয়োজন এমন স্বপ্নচারী-মেধাবী শিক্ষার্থীকে 'করজে হাসানা' (সুদমুক্ত ঋণ) প্রদানের মাধ্যমে সহযোগিতা করা।
- বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষামূলক ক্যাম্পিং করা এবং স্বপ্নবাজ শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা ও পরামর্শ প্রদান করা।
- প্রতিভাবান শিক্ষার্থীদের বাছাই করে শিক্ষা ও জ্ঞান-গবেষণার ক্ষেত্রে নিয়মিত তত্ত্বাবধান ও দিকনির্দেশনা দেওয়া।
- বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তিপরীক্ষার প্রস্তুতিতে সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা করা।
- শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্পন্ন ছাত্রজীবন গঠনে প্রেরণা প্রদান করা এবং প্রযুক্তিক্ষেত্রে তাদের দক্ষতা বৃদ্ধিতে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা।
- পরিচিত কোনো বিশেষ ব্যক্তি যদি এসোসিয়েশনের মাধ্যমে কোনো শিক্ষামূলক কাজ করাতে চান, তাহলে এসোসিয়েশন তাদের কার্যক্রম বাস্তবায়ন করে দিবে।
- শিক্ষার্থীদের কল্যাণে সময়ে সময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক/অপ্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করা এবং তাদের অন্যান্য প্রয়োজনীয় ক্ষেত্রেও সহযোগিতা করা।
