ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস
Where Financial & Educational Challenges Meet Compassionate Solutions
ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (Initiative for Students - INS) শিক্ষার্থীদের জন্য কোচিং ও একাডেমিক গাইডেন্স কার্যক্রম পরিচালনা করে।
ইনস কোচিং ও একাডেমিক গাইডেন্স (INS Coaching and Academic Guidance)
শিক্ষার্থীদের শিক্ষাজীবনে কার্যকর সহায়তা ও সঠিক দিকনির্দেশনা প্রদানের জন্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে INS-এর একটি বিশেষ মেন্টরিং গ্রুপ রয়েছে। এই গ্রুপের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক কাউন্সেলিং, ভর্তি পরীক্ষার প্রস্তুতি, স্টাডি প্ল্যান ও রুটিন গাইডেন্স প্রদান করা হয়। এছাড়াও দক্ষ শিক্ষক ও মেন্টরের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের জন্য সহায়তা ক্লাস এবং সার্বক্ষণিক অফলাইন ও অনলাইন শিক্ষাসেবা চালুর পরিকল্পনা রয়েছে।
একাডেমিক গাইডেন্স কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে "ইনস গাইডলাইন গ্রুপ"-এর পাশাপাশি INS শীঘ্রই "ইনস কোচিং" কার্যক্রম চালু করতে যাচ্ছে।
যোগাযোগ করতে চান?
আপনি যদি ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (INS)-এর কার্যক্রম সম্পর্কে কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ জানাতে চান, আমরা তা আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনার বার্তার অপেক্ষায় রয়েছি।
