ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস
Where Financial & Educational Challenges Meet Compassionate Solutions
ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (Initiative for Students - INS) মেধাবী কিন্তু আর্থিকভাবে অসুবিধাগ্রস্ত শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও স্টাডি গ্রান্ট প্রদান করে থাকে।
বৃত্তি ও স্টাডি গ্রান্ট (Scholarships and Study Grants)
স্কুল, কলেজ ও মাদরাসার অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকট বা প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে পূর্ণাঙ্গভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ পান না, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রস্তুতি ও ভর্তির সময়ে। আবার অনেক শিক্ষার্থীর জন্য সময়মতো পরীক্ষা বা রেজিস্ট্রেশন ফি, কিংবা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তিপরীক্ষা এবং প্রাথমিক ভর্তি ফি জোগাড় করাও কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে যেসব মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীর শিক্ষাজীবনের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে, তাদের পাশে দাঁড়াতে INS স্কলারশিপ (বৃত্তি) প্রদান করে থাকে। INS বিশ্বাস করে, “একজন শিক্ষার্থীর স্বপ্ন বাঁচানো মানে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ রক্ষা করা।”
এছাড়াও বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল পর্যায়ের আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদি শিক্ষাবৃত্তি চালুর পরিকল্পনা রয়েছে, যাতে তারা ২, ৩ বা ৪ বছর পর্যন্ত নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারেন। এ উদ্যোগের মাধ্যমে INS আরও বেশি শিক্ষার্থীর শিক্ষাযাত্রায় নির্ভরযোগ্য সহযাত্রী হতে চায়।
যোগাযোগ করতে চান?
আপনি যদি ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (INS)-এর কার্যক্রম সম্পর্কে কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ জানাতে চান, আমরা তা আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনার বার্তার অপেক্ষায় রয়েছি।
