সাম্প্রতিক বিজ্ঞপ্তি

ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস

Where Financial & Educational Challenges Meet Compassionate Solutions

ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (Initiative for Students - INS) তার নিজস্ব পাবলিকেশনস বিভাগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন ও সাশ্রয়ী একাডেমিক বই প্রকাশ করে।

ইনস পাবলিকেশনস (INS Publications)

মেধাবী শিক্ষার্থীদের হাতে মানসম্মত ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী পৌঁছে দিয়ে তাদের শিক্ষাযাত্রাকে আরও সহজ করতে INS-এর রয়েছে নিজস্ব পাবলিকেশন। এটি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য একাডেমিক এবং বিশ্ববিদ্যালয় ভর্তিপ্রস্তুতির সহায়ক বই প্রকাশের পাশাপাশি INS-এর লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন কল্যাণমূলক বই প্রকাশ করে থাকে। এ বছর এসএসসি/দাখিল ও এইচএসসি/আলিম শিক্ষার্থীদের ইংরেজি গ্রামারে দক্ষতা বৃদ্ধির জন্য Victory Grammar বই প্রকাশিত হয়েছে।

এছাড়াও বিশ্ববিদ্যালয় ভর্তিপরীক্ষার সহায়িকা হিসেবে INS প্রশ্নব্যাংক জুন ২০২৬-এ প্রকাশিত হচ্ছে। পাশাপাশি বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের (জিকে) বই প্রকাশের কাজও চলমান রয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিষয়গুলো সংক্ষিপ্ত, গোছানো ও কার্যকরভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে তারা দ্রুত ও সহজে ভর্তিপরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে পারে।

যোগাযোগ করতে চান?

আপনি যদি ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (INS)-এর কার্যক্রম সম্পর্কে কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ জানাতে চান, আমরা তা আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনার বার্তার অপেক্ষায় রয়েছি।