ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস
Where Financial & Educational Challenges Meet Compassionate Solutions
ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (Initiative for Students - INS) শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্যাম্পেইন ও মেন্টরশিপ কার্যক্রম পরিচালনা করে।
ক্যাম্পেইন ও মেন্টরশিপ (Campaigns and Mentorship)
INS শিক্ষার্থীদের একাডেমিক দিকনির্দেশনা ও করণীয় বিষয়ে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় ক্যাম্পেইন পরিচালনা করে থাকে। বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তিপ্রস্তুতির দিকনির্দেশনা, ক্যারিয়ার পরিকল্পনা এবং নৈতিক উন্নয়নমূলক পরামর্শ নিয়ে পরিচালিত এসব কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সঠিক দিকনির্দেশনা প্রদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা সুসংগঠিত করার পাশাপাশি অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত হতে সহায়তা করে। এছাড়া INS "ইনস গাইডলাইন গ্রুপ"-এর মাধ্যমে ২০২৪–২৫ ও ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি মেন্টরশিপ প্রোগ্রাম পরিচালনা করেছে এবং বর্তমানে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্যও এর মেন্টরশিপ কার্যক্রম চলমান।
যোগাযোগ করতে চান?
আপনি যদি ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (INS)-এর কার্যক্রম সম্পর্কে কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ জানাতে চান, আমরা তা আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনার বার্তার অপেক্ষায় রয়েছি।
