সাম্প্রতিক বিজ্ঞপ্তি

ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস

Where Financial Challenges Meet Compassionate Solutions

ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (Initiative for Students - INS) একটি শিক্ষামূলক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংস্থা, যা ২৪ অক্টোবর, ২০২৩ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এর মূল লক্ষ্য বাংলাদেশের মেধাবী কিন্তু সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাদের শিক্ষাজীবনের পথ সুগম করা। "কর্জে হাসানা" (সুদমুক্ত ঋণ) ও বৃত্তি, শিক্ষা-উপকরণ, কৌশলগত একাডেমিক দিকনির্দেশনা এবং মেন্টরশিপের মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষমতায়ন করাই ইনস-এর মূল লক্ষ্য, যাতে আর্থিক সংকট বা সঠিক দিকনির্দেশনার অভাব কখনো কোনো শিক্ষার্থীর সম্ভাবনার সীমা হয়ে না দাঁড়ায়।

প্রেক্ষাপট (Background)

আমরা লক্ষ্য করেছি যে, অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছেন যারা আর্থিক সংকটের কারণে বা প্রয়োজনীয় শিক্ষা-উপকরণের অভাবে পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার সুযোগ পান না। আবার অনেকের জন্য সময়মতো পরীক্ষা বা রেজিস্ট্রেশন ফি জোগাড় করাও কঠিন হয়ে পড়ে। ফলে শিক্ষাসংক্রান্ত ব্যয় বহনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা ব্যাহত হয় এবং তাদের স্বপ্নও বাধাগ্রস্ত হয়।

এসব সমস্যা দূরীকরণ এবং তাদের শিক্ষাজীবন নির্বিঘ্নে এগিয়ে নেওয়ার লক্ষ্যে "ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস" অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। আমরা করজে হাসানা (সুদমুক্ত ঋণ)-সহ সার্বিক সহযোগিতা প্রদান করি, যাতে শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারে।

আমাদের সহযোগিতা

আমরা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করি, বিশেষ করে যারা সাময়িক অর্থ সংকটে ভুগছেন। যেমন:

এই সমস্যাগুলোর সমাধানে আমরা শিক্ষার্থীদের "করজে হাসানা" (সুদমুক্ত ঋণ) প্রদান করি, যাতে তাদের শিক্ষাজীবন নির্বিঘ্ন থাকে, ইন শা আল্লাহ।

"কে আছে যে আল্লাহ তায়ালাকে করজে হাসানা (উত্তম ঋণ) দিবে, অতঃপর তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দিবেন?"

— (সূরা আল-বাকারা, ২৪৫)

"যদি তোমরা আল্লাহ তায়ালাকে উত্তম ঋণ দাও, তিনি তা তোমাদের জন্য বহুগুণে বাড়িয়ে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন।"

— (সূরা আত-তাগাবুন, ১৭)

"যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কষ্ট দূর করবে, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন।"

— (সহীহ মুসলিম, ২৬৯৯)

ভিশন (Vision)

ইনস এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে, যেখানে আর্থিক সংকট বা দিকনির্দেশনার অভাবে কোনো শিক্ষার্থীর একাডেমিক যাত্রা থেমে যাবে না — যেখানে মেধাই, সামর্থ্য নয়, একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবে।

লক্ষ্য ও উদ্দেশ্য (Objectives)

এই ভিশন বাস্তবায়নের লক্ষ্যে ইনস নিম্নলিখিত উদ্দেশ্য নিয়ে কাজ করে:

সদস্যপদ ও দাতা ক্যাটাগরি (Membership & Donor Participation)

ইনস ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে সদস্য, দাতা বা কৌশলগত সহযোগী হিসেবে এই মিশনে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানায়। প্রতিটি অবদান সরাসরি একজন শিক্ষার্থীর জীবনে প্রভাব ফেলে এবং দীর্ঘস্থায়ী সামাজিক মূল্য তৈরি করে।

সদস্যপদ ক্যাটাগরিন্যূনতম অবদানউন্মুক্ত যাদের জন্য
সাধারণ সদস্য৳ ১,০০০যেকোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী
সহযোগী সদস্য৳ ৫০০যেকোনো শিক্ষার্থী (স্কুল, কলেজ, মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়)
প্রতিষ্ঠাতা সদস্যএসোসিয়েশনের প্রাথমিক পর্যায়ে যুক্ত ব্যক্তিরা, কার্যনির্বাহী কমিটির সদস্য
আজীবন সদস্য৳ ৫,০০০যেকোনো ব্যক্তি যিনি স্থায়ীভাবে ইনস-কে সহযোগিতা করতে চান
সাধারণ দাতা সদস্য৳ ১০,০০০শিক্ষার্থী কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ যেকোনো ব্যক্তি
সিলভার দাতা সদস্য৳ ৫০,০০০ – ১,০০,০০০স্বীকৃত অবদান রাখতে আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠান
গোল্ডেন দাতা সদস্য৳ ১,০০,০০০ – ৩,০০,০০০শিক্ষানুরাগী ও কর্পোরেট সহযোগীবৃন্দ
ডায়মন্ড দাতা সদস্য৳ ৩,০০,০০০ ও তদূর্ধ্ববিশিষ্ট পৃষ্ঠপোষক ও প্রাতিষ্ঠানিক দাতাগণ
বৈদেশিক দাতা সদস্য$ ২০০ (USD)প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক সহযোগীবৃন্দ
সাধারণ অংশগ্রহণকারীযেকোনো পরিমাণসবার জন্য উন্মুক্ত — প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ

প্রতিষ্ঠান ও সংগঠনও কৌশলগত সহযোগী হিসেবে যুক্ত হতে পারে — অর্থায়ন, সম্পদ বা প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে।

সংস্থার সদস্য হওয়ার নিয়মাবলি

সদস্যপদ গ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত নিয়ম মেনে চলতে হবে:

তহবিল/ফান্ড সংগ্রহ

আমাদের কার্যক্রম পরিচালনার জন্য আমরা বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করি:

ইনস একটি "রিভলভিং ফান্ড" মডেলে পরিচালিত হয় — একজন শিক্ষার্থী ঋণ পরিশোধ করার সাথে সাথেই তা পরবর্তী প্রয়োজনীয় শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হয়। ফলে প্রতিটি অনুদান প্রথম শিক্ষার্থীকে সাহায্য করার পরও দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে থাকে।

তহবিলের ব্যবহার (Utilization of Funds)

ইনস পূর্ণ আর্থিক স্বচ্ছতা বজায় রাখে। প্রাপ্ত অনুদান ও বিতরণকৃত তহবিল সংক্রান্ত সকল লেনদেন রেকর্ড করা হয় এবং একটি প্রকাশ্য আর্থিক প্রতিবেদনের মাধ্যমে শেয়ার করা হয়। দাতাগণ চাইলে সরাসরি এসব রেকর্ড দেখতে পারেন।

খাতবিবরণ
কর্জে হাসানাআর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের সুদমুক্ত ঋণ — মোট তহবিলের প্রধান ব্যবহার
বৃত্তিমেধাভিত্তিক বৃত্তি ও এককালীন স্টাডি গ্রান্ট
পাবলিকেশনসইনস-এর বই রচনা, মুদ্রণ ও বিতরণ
ক্যাম্পেইনশিক্ষামূলক ক্যাম্পেইন, মেন্টরশিপ প্রোগ্রাম ও সচেতনতামূলক কার্যক্রম
কোচিংইনস কোচিং সেন্টার — শিক্ষক, মেন্টর ও পরিচালনাগত সহায়তা
প্রশাসনিক ব্যয়স্বচ্ছতা, রেকর্ড ও জবাবদিহিতা বজায় রাখার ব্যয়

এ পর্যন্ত ইনস-এর কার্যক্রম

সময়কালকার্যক্রম
ফেব্রুয়ারি ২০২৪ – ফেব্রুয়ারি ২০২৬বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে অধ্যয়নরত ১৬০+ শিক্ষার্থীকে কর্জে হাসানা (সুদমুক্ত ঋণ) প্রদান করা হয়েছে।
২০২৪-২৫ ও ২০২৫-২৬ইনস গাইডলাইন গ্রুপের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য কাঠামোবদ্ধ মেন্টরশিপ প্রোগ্রাম পরিচালিত হয়েছে।
২০২৪-২৫ ও ২০২৫-২৬ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজসহ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণে সহযোগিতা করা হয়েছে।
২০২৫-২৬SSC/দাখিল ও HSC/আলিম শিক্ষার্থীদের জন্য "Victory Grammar" বইটি প্রকাশিত হয়েছে।
জুন ২০২৬"INS Question Bank" (বিশ্ববিদ্যালয় ভর্তি গাইড) প্রকাশের জন্য প্রস্তুত।
এপ্রিল ২০২৬ থেকেনির্বাচিত একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কাঠামোবদ্ধ একাডেমিক দিকনির্দেশনা শুরু হয়েছে।
২০২৬-২৭ (চলমান)২০২৬-২৭ ভর্তি সেশনের জন্য মেন্টরশিপ প্রোগ্রাম বর্তমানে চলমান।
আসন্নইনস কোচিং সেন্টার — অফলাইন ও অনলাইন একাডেমিক সহায়তা প্রোগ্রাম।

যোগাযোগ

মোবাইল: ০১৭১৬-৭৬৯১৫১, ০১৫৯৬-৬৪৩০০৩

ই-মেইল: ins.org.24@gmail.com

ঠিকানা: বাসা নং- ০৪, রোড নং- ১২, পিসিকালচার হাউজিং সোসাইটি, শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭