ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস
Where Financial & Educational Challenges Meet Compassionate Solutions
ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (Initiative for Students - INS)-এর প্রতিষ্ঠাকালীন ও প্রধানতম কার্যক্রম হলো কর্জে হাসানা (সুদমুক্ত ঋণ) — আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর একটি উদ্যোগ।
কর্জে হাসানা — সুদমুক্ত ঋণ (Qard-e-Hasana)
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাজারো শিক্ষার্থী আছেন, যারা হঠাৎ আর্থিক সংকটে পড়ে থাকেন। তাদের সংকটগুলো তৈরি হয় নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে টাকা না আসা, টিউশন বা স্কলারশিপের টাকা সময়মতো না পাওয়া, কিংবা উর্পাজনের রাস্তা সাময়িক বন্ধ হওয়া। এজন্য শিক্ষার্থীরা সময়মতো ক্রেডিট ফি, সেমিস্টার ফি, মেস/হোস্টেল ফি সহ একাডেমিক অন্যান্য ফি, ট্যুর, একাডেমিক মেটেরিয়ালস ইত্যাদির জন্য টাকা ম্যানেজ করতে পারেন না। এমন আর্থিক সংকট মোকাবিলায় শিক্ষার্থীরা INS-এর "কর্জে হাসানা" কর্মসূচিতে আবেদন করলে, আবেদন যাচাই-বাছাই সাপেক্ষে অনূর্ধ্ব ৩ মাসের জন্য সুদমুক্ত ঋণ প্রদান করা হয়। দীর্ঘমেয়াদি আর্থিক সংকটের ক্ষেত্রে INS প্রয়োজন অনুযায়ী সময় বৃদ্ধি এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ও বিবেচনা করে থাকে।
যোগাযোগ করতে চান?
আপনি যদি ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (INS)-এর কার্যক্রম সম্পর্কে কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ জানাতে চান, আমরা তা আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনার বার্তার অপেক্ষায় রয়েছি।
