সাম্প্রতিক আপডেট

ইনস-এর এই মানবিক যাত্রায় আপনি কীভাবে অংশ নিতে পারেন?

ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (Initiative for Students)
Where Financial Challenges Meet Compassionate Solutions

❝ স্বপ্ন যখন আর্থিক সংকট ও সঠিক গাইডেন্সের অভাবে থেমে যায়, তখন দরকার হয় সহানুভূতি-সহযোগিতার হাত। ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (ইনস) তেমন এক হাত বাড়িয়ে দেওয়ার নাম। ❞

আমাদের সমাজে অসংখ্য মেধাবী ও স্বপ্নচারী শিক্ষার্থী রয়েছেন, যারা আর্থিক সংকট ও যথাযথ গাইডেন্স-শিক্ষাউপকরণের অভাবে তাদের লালিত স্বপ্ন বাস্তবায়নে বাধাগ্রস্ত হোন; থামিয়ে দিতে হয় তাদের বিশ্ববিদ্যালয়-মেডিক্যালে পড়ার স্বপ্ন। আবার বিশ্বিবদ্যালয়-মেডিক্যালের শিক্ষার্থীদেরও অনেক সময় মাসের শুরুতেই পরিবার, স্কলারশিপ বা টিউশনি থেকে টাকা পাওয়া সম্ভব হয় না। ফলে দৈনন্দিন খরচ, রেজিস্ট্রেশন ফি, সেমিস্টার ফি, হোস্টেল ফি, মেস ফি, শিক্ষাসফরসহ নানান কারণে তাদের জরুরি ভিত্তিতে টাকার দরকার হয় (স্বল্পকালের জন্য)। এসব বাস্তবতা থেকে আমরা উপলব্ধি করেছি, সময়োপযোগী আর্থিক সহায়তা এবং নৈতিক অনুপ্রেরণা-দিকনির্দেশনার একটি বিশ্বাসযোগ্য ও মানবিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার প্রয়োজন। সেই ভাবনা থেকেই জন্ম নিয়েছে—ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস- একটি শিক্ষাবান্ধব, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন।

📌 আমাদের প্রধান কার্যক্রমের অন্যতম অংশ হচ্ছে ‘করজে হাসানা’—অর্থাৎ, সম্পূর্ণ সুদমুক্ত ঋণের মাধ্যমে শিক্ষার্থীদের সাময়িক আর্থিক সমস্যা সমাধানে পাশে দাঁড়ানো। এছাড়াও বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তিপরীক্ষার প্রস্তুতিতে সহযোগিতা, গাইড ও মেন্টরিং করা হচ্ছে। শিক্ষার্থীদের কল্যাণে মেধাবৃত্তি, শিক্ষামূলক ক্যাম্পেইনসহ আরও বিভিন্ন কার্যক্রম পরিচালনার স্বপ্নে এগিয়ে চলছে ইনস।

❝ “কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? অতঃপর তিনি তা বহুগুণে ফিরিয়ে দেবেন” — এই মহান আহ্বানকে কেন্দ্র করেই আমাদের এই পথচলা। ❞

📢 আমাদের এই পথচলাকে সহজ করতে আমরা ইনস-এর ফান্ড রাইজিং ক্যাম্পেইন করছি। আপনিও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারেন, তাদের সহযোগিতায় এগিয়ে আসতে পারেন ইনস-এর সহযোগী হয়ে।

কেন আপনি INS-এর ফান্ড রাইজিং-এ অংশগ্রহণ-অবদান রাখবেন:
✅ ইনস আপনার ফান্ড একাধিক শিক্ষার্থীদের সহযোগিতায় কাজে লাগাবে। একজন শিক্ষার্থী তার আর্থিক সংকট কাটিয়ে টাকা ফেরত দিলে, একই টাকা অন্য শিক্ষার্থীর কাজে লাগবে। এভাবে আপনার অনুদান ‘সাদকায়ে জারিয়া’ হিসেবে চলমান থাকবে।

✅ আপনার এই অনুদান-কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আপনার নাম-পরিচয়সহ অন্যান্য তথ্য ইনস-এর ওয়েবসাইটে স্থায়ীভাবে উল্লেখ থাকবে।

✅ ইনস-এ অনুদান-অংশগ্রহণের মাধ্যমে আপনি সংস্থাটির একজন সহযোগী হবেন। এবং পরবর্তীতে আপনার রেফারেন্সে আপনার এলাকা, উপজেলা, জেলাসহ যেকোনো শিক্ষার্থীর সঙ্কট-প্রয়োজনে ইনস এগিয়ে আসবে।

✅ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ইনস-এর আর্থিক বিবরণসমূহ একটি গুগলশীট ফাইলে উল্লেখ থাকবে; যেখানে কে কবে কত অনুদান দিয়েছেন এবং কোনক্ষেত্রে খরচ করা হয়েছে, সহযোগিতা করা হয়েছে তা-ও উল্লেখ থাকবে। সেই গুগলশীট ফাইলে আপনারও অ্যাকসেস থাকবে।

📌 আপনার সামান্য অবদান-অংশগ্রহণ— হোক তা অর্থে বা প্রচারে— একজন শিক্ষার্থীর জীবন আলোকিত করতে পারে। আসুন, শিক্ষার্থীদের পাশে দাঁড়াই, একসঙ্গে স্বপ্ন গড়ি।

📢 সহস্রাধিক স্বপ্ন বাস্তবায়নের পাথেয় হোক আপনার সামান্য অবদান-অংশগ্রহণ।

📌 ইনস-এর এই মানবিক যাত্রায় আপনি কীভাবে অংশ নিতে পারেন?
আপনার সামর্থ্য অনুযায়ী আপনি হতে পারেন—
🔹 সহযোগী সদস্য: মাত্র ৳৫০০ প্রদান করে (শুধু শিক্ষার্থী)।
🔹 আজীবন সদস্য: ন্যূনতম ৳৫,০০০/- প্রদান করে।
🔹 দাতা সদস্য: ৳১০,০০০ বা তদূর্ধ্বো (সিলভার, গোল্ডেন, ডায়মন্ড)।
🔹 বৈদেশিক দাতা সদস্য: $২০০ (দুইশত মার্কিন ডলার)।
🔹 সাধারণ সহায়তাকারী: যেকোনো পরিমাণ অর্থ প্রদান করতে পারেন।

📌 অর্থপ্রদান পদ্ধতি:
আপনার অনুদান পাঠাতে পারেন নিম্নোক্ত যেকোনো মাধ্যমে:
🏦 ব্যাংক ট্রান্সফার:
Account Name: Initiative for Students (INS)
Account Number: 0100253564851
Bank Name: [জনতা ব্যাংক]
Branch: [টিএসসি শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়]

📱 বিকাশ Number (Personal): 01608-775969

বি.দ্র: প্রয়োজনে রেফারেন্সে “INS Donation” উল্লেখ করুন।

📩 যোগাযোগ: insbd.org@gmail.com
📞 ‪+8801716-769151‬ | ‪+8801741-860564‬ | ‪+8801576-643603‬ | ‪+8801791-612845‬

❝ “একজন মুমিনের কষ্ট দূর করলে, কিয়ামতের দিনে আল্লাহও তার কষ্ট দূর করবেন।” — সহীহ মুসলিম ❞

📌 চলেন এগিয়ে আসি, একজন শিক্ষার্থীর গল্প বদলে দিই

ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (ইনস)-এর ‘তৃতীয় মতবিনিময় সভা ও ইফতার মাহফিল ২০২৫

আলহামদুলিল্লাহ, ৮ মার্চ ২০২৫ (৭ রামাদ্বান), রোজ শনিবার ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (ইনস)-এর ‘তৃতীয় মতবিনিময় সভা ও ইফতার মাহফিল ২০২৫’ কাঁটাবন চিংড়ি চাইনিজ রেস্টুরেন্ট, ঢাকায় সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ‘ইনস’-এর নির্বাহী প্রধান ড. সৈয়দ শাহ এমরান স্যার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোস্তফা মনজুর স্যার। উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থানরত ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস-এর সদস্যবৃন্দ ও অন্যান্য শুভাকাঙ্ক্ষী-শিক্ষার্থীবৃন্দও। উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ।

ঢাকার বাহিরে অন্যান্য বিশ্ববিদ্যালয়-মেডিক্যালের সদস্যবৃন্দসহ সবার উপস্থিতিতে সামনে আবারও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ভিত্তিক আলাদা আলাদা মতবিনিময় সভা ও ইফতার মাহফিলেরও আয়োজন হবে, ইন শা আল্লাহ।

আল্লাহ তায়ালা শিক্ষার্থীদের কল্যাণে ‘ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস’কে কবুল করুন এবং সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দিন । আমিন!

এ পর্যন্ত ইনস-এর কার্যক্রম

আমাদের কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী উপকৃত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কার্যক্রম:

  • বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে অধ্যয়নরত ৪৪ জন শিক্ষার্থীকে করজে হাসানা (সুদমুক্ত ঋণ) প্রদান করা হয়েছে। (ফেব্রুয়ারি ২০২৪-ফেব্রুয়ারি ২০২৫)
  • ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষার্থীদের সহযোগিতা করা হচ্ছে।
  • ২০২৫ সালের এপ্রিল থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাছাই করে দিকনির্দেশনা প্রদান করা হবে।

তহবিল/ফান্ড সংগ্রহ

আমাদের কার্যক্রম পরিচালনার জন্য আমরা বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করি:

  • সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সহমত পোষণকারী ব্যক্তি অনুদান প্রদান করতে পারেন।
  • বিশেষ কার্যক্রমের জন্য শিক্ষানুরাগীদের কাছ থেকে সাময়িক অনুদান সংগ্রহ করা হবে।

সংস্থার সদস্য হওয়ার নিয়মাবলি

সদস্যপদ গ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত নিয়ম মেনে চলতে হবে:

  • সাধারণ ও সহযোগী সদস্যকে শিক্ষার্থী হতে হবে।
  • প্রাথমিক পর্যায়ে যুক্ত ব্যক্তিরা প্রতিষ্ঠাতা, আজীবন ও সাধারণ সদস্য হিসেবে থাকবেন।
  • আজীবন সদস্য ও দাতা সদস্য যে-কোনো শিক্ষানুরাগী ব্যক্তি হতে পারেন।
  • সদস্যপদ সম্পূর্ণকরণের জন্য নির্ধারিত ফরম পূরণ করতে হয়।
  • শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ ও অবদান রাখার আগ্রহ থাকতে হবে।
  • দেশ-বিদেশের যেকোনো স্থান থেকে নিয়মানুযায়ী এসোসিয়েশনটিতে যুক্ত/সদস্য হওয়া যাবে।

লক্ষ্য ও উদ্দেশ্য

সংস্থার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নরূপ:

  • আর্থিক সহযোগিতা প্রয়োজন এমন স্বপ্নচারী-মেধাবী শিক্ষার্থীকে ‘করজে হাসানা’ (সুদমুক্ত ঋণ) প্রদানের মাধ্যমে সহযোগিতা করা।
  • বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষামূলক ক্যাম্পিং করা এবং স্বপ্নবাজ শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা ও পরামর্শ প্রদান করা।
  • প্রতিভাবান শিক্ষার্থীদের বাছাই করে শিক্ষা ও জ্ঞান-গবেষণার ক্ষেত্রে নিয়মিত তত্ত্বাবধান ও দিকনির্দেশনা দেওয়া।
  • বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তিপরীক্ষার প্রস্তুতিতে সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা করা।
  • শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্পন্ন ছাত্রজীবন গঠনে প্রেরণা প্রদান করা এবং প্রযুক্তিক্ষেত্রে তাদের দক্ষতা বৃদ্ধিতে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা।
  • পরিচিত কোনো বিশেষ ব্যক্তি যদি এসোসিয়েশনের মাধ্যমে কোনো শিক্ষামূলক কাজ করাতে চান, তাহলে এসোসিয়েশন তাদের কার্যক্রম বাস্তবায়ন করে দিবে।
  • শিক্ষার্থীদের কল্যাণে সময়ে সময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক/অপ্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করা এবং তাদের অন্যান্য প্রয়োজনীয় ক্ষেত্রেও সহযোগিতা করা।

আমাদের সহযোগিতা

আমরা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করি, বিশেষ করে যারা সাময়িক অর্থ সংকটে ভুগছেন। যেমন:

  • মাসের শুরুতে পরিবারের টাকা দেরিতে আসা
  • টিউশনের টাকা নির্দিষ্ট সময়ে না পাওয়া
  • স্কলারশিপের অর্থ দেরিতে পাওয়া
  • শিক্ষা সফর বা জরুরি প্রয়োজনে হঠাৎ অর্থের অভাব

এই সমস্যাগুলোর সমাধানে আমরা শিক্ষার্থীদের “করজে হাসানা” (সুদমুক্ত ঋণ) প্রদান করি, যাতে তাদের শিক্ষাজীবন নির্বিঘ্ন থাকে, ইন শা আল্লাহ।

০৬ অক্টোবর ২০২৪, ২য় মতবিনিময় সভা, হোটেল দ্য ক্যাপিটাল, নয়াপল্টন, ঢাকা

আলহামদুলিল্লাহ, নির্বাহী প্রধান স্যার ও প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা স্যারসহ ঢাকায় অবস্থানরত সদস্যবৃন্দের উপস্থিতিতে ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (ইনস)-এর ২য় মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজকের মতবিনিময় সভার আলোচিত বিষয়াবলিসহ গৃহীত সিদ্ধান্তসমূহ শীঘ্রই গ্রুপে
জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।